কেন ফার্টিলিটি এক্সপো
সারা বিশ্বের মতো বাংলাদেশেরও প্রজনন স্বাস্থ্যজনিত জটিলতা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এই স্বাস্থ্য সমস্যাটি কেবলমাত্র একটি দম্পতির সন্তান ধারণের অক্ষমতা বা বন্ধ্যাত্বই নয়, এটি পুরো পরিবারকে মানসিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রভাবিত করে। বন্ধ্যাত্ব পুরুষ ও নারী যে কারও হতে পারে। তবে আমাদের দেশে নারীদেরই মূলত বন্ধ্যাত্বের দায় বহন করতে হয়। অনেক ক্ষেত্রে বন্ধ্যাত্বের জন্য স্বামী বিবাহবিচ্ছেদ করে, যা পারিবারিক ও সামাজিকভাবেও স্বীকৃত।
ফলস্বরূপ, বর্তমানে পুরুষ ও নারী উভয়ই প্রজনন স্বাস্থ্য নিয়ে শঙ্কিত। দম্পতিরা প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছেন এবং প্রজনন স্বাস্থ্যজনিত জটিলতা ও প্রতিকারের উপায় জানতে উদগ্রীব হয়ে আছেন। কারণ, নারী ও পুরুষের বন্ধ্যাত্ব এবং এর প্রতিকার সম্পর্কে বেশিরভাগ মানুষেরই সম্যক জ্ঞান নেই। তবে আশার দিক হলো, বর্তমানে উন্নত চিকিৎসা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সঠিক পদ্ধতিগুলো অনুসরন করে ভবিষ্যতের পিতামাতারা তাদের পিতৃত্বের/মাতৃত্বের অনন্য যাত্রা শুরু করতে পারেন।
Considering the fact we thought this kind of exhibition, where all would get essential support, necessary guidance and best advice about fertility issue. All will have the opportunity to find all the answers they need to their questions, under one roof!
কেন আসবেন ফার্টিলিটি এক্সপোতে
The Fertility Expo will give you all the essential information about the options available to become a parent. This kind of exhibition is the ideal place to visit for support, guidance and advice about fertility issues. There will be various exhibitors such as fertility clinics, and experts, as well as an extensive program of speeches and presentations, all in one place, under one roof.
এ ছাড়াও, ফার্টিলিটি এক্সপোতে আসার উল্লেখযোগ্য আরো অনেক কারণ রয়েছে। ফার্টিলিটি এক্সপোতে আসলে আপনি নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেনঃ
- ওভুলেশন ইন্ডাকশন
- নারী এবং পুরুষ উভয়ের প্রজনন সংক্রান্ত সমস্যা
- বন্ধ্যাত্ব চিকিৎসায় এন্ডোস্কপি
- অ্যাসিস্টেড রিপ্রোডাকশন
- বিকল্প চিকিৎসা সমূহ যেমনঃ আইভিএফ, আইসিএসই
- বন্ধ্যাত্ব চিকিৎসায় সর্বাধুনিক বিষয়সমুহ
আপনি যদি এখনই পিতৃত্বের/মাতৃত্বের অনন্য যাত্রা আরম্ভ করতে চান এবং শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিত্সকদের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য ও সহায়তা পেতে চান তবে এক্ষুনি আপনার ই-টিকিট বুক করুন এবং উপভোগ করুন ফার্টিলিটি এক্সপো।