পথগুলো জেনে নিন
এক্সপো তারিখ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, করোনাভাইরাসের সাম্প্রতিক বিস্তারজনিত কারণে, আমাদের ফার্টিলিটি এক্সপো স্থগিত করা হয়েছে।
অবস্থার উন্নতি হওয়া মাত্রই, ফার্টিলিটি এক্সপোর পরিবর্তিত তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যারা ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন তাদেরকে পরিবর্তিত তারিখ এসএমএস, ফোন কল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আমাদের ফেসবুক পেইজে নিয়মিত আপডেট দেওয়া হবে।
এক্সপো সংক্রান্ত যেকোন সমস্যা, প্রশ্নের জন্যে ফোন করুন আমাদেরকে এই নাম্বারেঃ 01701-665467 অথবা ইমেইল পাঠাতে পারেন এই ঠিকানায় fertilityexpo@congressia.com
ফার্টিলিটি এক্সপো ২০২০ এ আপনাকে স্বাগতম
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যেপ্রথম ফার্টিলিটি এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে যা আগামী ১৪ই মার্চ, ২০২০, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। কংগ্রেসিয়া উদ্যোগে এবং ফার্টিলিটি ও স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের সহায়তায় এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখযোগ্য সংখ্যক স্বনামধন্য আইভিএফ সেন্টার, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, ঔষধ প্রদানকারী সংস্থা, প্রজনন ও উর্বরতা সংক্রান্ত ঔষধ এর আমদানিকারক ও প্রস্তুতকারক সংস্থা এক্সপোতে তাদের বিভিন্ন সেবা, অভিজ্ঞতা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির দিকসমূহ তুলে ধরবেন।
এছাড়াও দিনব্যাপী নানা সেমিনারের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ফার্টিলিটি বিষয়ক নানা পরামর্শ ও সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দদের অবহিত করবেন। যেসব বিভিন্ন বিষয়ের উপর তারা আলোকপাত করবেন সেগুলো হলঃ অ্যাসিস্টেড রিপ্রোডাকশন, এক্সট্রাকর্পোরিয়াল ফার্টিলাইজেশন, আইভিএফ, কন্ট্রোল অব মেইল এন্ড ফিমেইল ফার্টিলিটি, র্স্পাম এন্ড এগ ডোনেশন, সারোগেসি, প্রি-ইম্প্লান্টেশন জেনেটিক কন্ট্রোল, মেটার্নাল এন্ড ফিটাল মেডিসিন ও ক্রাওপ্রিজারভেশন ইত্যাদি।
সুতরাং, আপনি যদি পিতৃত্বের/মাতৃত্বের অনন্য যাত্রা শুরু করতে চান এবং আইভিএফ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে ফার্টিলিটি এক্সপোতে আসুন।
কেন ফার্টিলিটি এক্সপো
সারা বিশ্বের মতো বাংলাদেশেরও প্রজনন স্বাস্থ্যজনিত জটিলতা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এই স্বাস্থ্য সমস্যাটি কেবলমাত্র একটি দম্পতির সন্তান ধারণের অক্ষমতা বা বন্ধ্যাত্বই নয়, এটি পুরো পরিবারকে মানসিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রভাবিত করে। বন্ধ্যাত্ব পুরুষ ও নারী যে কারও হতে পারে। তবে আমাদের দেশে নারীদেরই মূলত বন্ধ্যাত্বের দায় বহন করতে হয়। অনেক ক্ষেত্রে বন্ধ্যাত্বের জন্য স্বামী বিবাহবিচ্ছেদ করে, যা পারিবারিক ও সামাজিকভাবেও স্বীকৃত।
আরও জানুন
01

এক্সপার্টদের সাথে কথা বলুন
02

তাদের উপদেশ নিন
03

সম্ভাবনাগুলো আবিষ্কার করুন
আমাদের সাথে একদিন হোক আপনার নতুন আশা, সম্ভাবনা ও স্বপ্নপূরণের একদিন
উপদেষ্টামণ্ডলী
বরেণ্য চিকিৎসক, বিজ্ঞানী এবং বিশেষজ্ঞরা আছেন এক্সপোর উপদেষ্টা পর্ষদে। তাদের অভিজ্ঞতায় শাণিত করুন আপনার জানার পরিধি।

অধ্যাপক টি এ চৌধুরী
প্রধান উপদেষ্টা
অধ্যাপক রাশিদা বেগম
উপদেষ্টা
অধ্যাপক পারভিন ফাতিমা
উপদেষ্টা
অধ্যাপক ফিরোজা বেগম
উপদেষ্টা
ডাঃ মৃণাল কুমার সরকার
উপদেষ্টা
অধ্যাপক রোকেয়া বেগম
উপদেষ্টা
ডাঃ মরিয়ম ফারুকী স্বাতী
উপদেষ্টা
ডাঃ মারুফ সিদ্দিকী
উপদেষ্টা
ডাঃ নুসরাত মাহমুদ
উপদেষ্টা
ডাঃ তানজিম সাবিনা চৌধুরী
উপদেষ্টা
অধ্যাপক ব্রিগে. জেনারেল লিজা চৌধুরী
উপদেষ্টা
ডাঃ রেহনুমা জাহান
উপদেষ্টা
অধ্যাপক জেসমিন বানু
উপদেষ্টা
অধ্যাপক নিলুফার সুলতানা
উপদেষ্টা
অধ্যাপক হোসনে আরা বেবী
উপদেষ্টা
ডাঃ নিবাস চন্দ্র পাল
উপদেষ্টা
এক্সপো কার্যাবলী
সারাদিন ব্যাপী এই এক্সপোতে থাকবে এক্সিবিশন, সেমিনার এবং আপনার পছন্দসই ডাক্তারদের সাথে সরাসরি কথা বলার সুযোগ।
৮:৩০টা
অতিথি বরণ
9 AM – 9:45 AM
উদ্বোধন
প্রধান অতিথি
অনির্ধারিত
বিশেষ অতিথি
অনির্ধারিত
ইনফার্টিলিটিঃ সাধারণ ধারণা, প্রতিকার এবং প্রতিরোধ
অধ্যাপক টি এ চৌধুরী
বন্ধ্যাত্ব চিকিৎসার তুলনামূলক ব্যয়
ডাঃ মৃণাল কুমার সরকার
৯:৪৫ থেকে ১০:৩০
এক্সপো পরিদর্শন
10:30 AM – 11:30 AM
সেশন ১ : ইনফার্টিলিটির কার্যকারণ
বন্ধ্যাত্ব সমস্যা নারীর একার নয়
ডাঃ নুসরাত মাহমুদ
নারী বন্ধ্যাত্বের কারণ সমূহ
ডাঃ মারুফ সিদ্দিকী
বন্ধ্যাত্ব চিকিৎসায় ল্যাপারোস্কোপির ভূমিকা
ডাঃ তানজিম সাবিনা চৌধুরী
11:30 AM – 12:30 PM
এক্সপো পরিদর্শন
12:30 PM – 01:30 PM
সেশন ২ : ফার্টিলিটি ব্যবস্থাপনা
বন্ধ্যাত্বের প্রাথমিক চিকিৎসার ধরণ ধারণ
ডাঃ মরিয়ম ফারুকী স্বাতী
বন্ধ্যাত্ব চিকিৎসায় টেস্ট-টিউব বেবী এবং বাংলাদেশ প্রেক্ষিত
অধ্যাপক রাশিদা বেগম
01:30 PM – 02:30 PM
এক্সপো পরিদর্শন
2:30 PM – 3:30
সেশন ৩
বন্ধ্যাত্ব চিকিৎসায় সামাজিক ও আইনি অনুশাসন
অধ্যাপক পারভিন ফাতিমা
আনুষঙ্গিক স্বাস্থ্য জটিলতা ও বন্ধ্যাত্ব
অধ্যাপক ফিরোজা বেগম
3:30 PM – 5 PM
এক্সপো পরিদর্শন
৫ টা
সমাপনী অনুষ্ঠান

৳ 300
একজন
প্রবেশ টিকেট
কফি / চা
বোতলজাত পানি
লেখার নোটপ্যাড
কলম
সুভেনির
স্ন্যাক্স (একজন)
নিবন্ধন করুন
৳500
যুগল
প্রবেশ টিকেট
কফি / চা
বোতলজাত পানি
লেখার নোটপ্যাড
কলম
সুভেনির
স্ন্যাক্স (২ জন)
Pick YourPreferred Option
আপনি চাইলে একা আসতে পারেন অথবা আসতে পারেন আপনার জীবনসঙ্গী কে নিয়ে। আপনার চাহিদা অনুযায়ী নিবন্ধন নির্বাচন করুন।
অবশ্যই মনে রাখবেন, একজন নিবন্ধন করলে কেবল মাত্র একজনই ভেন্যুতে ঢুকতে পারবেন।
খবর/স্বাস্থ্য তথ্য

Uncategorized
February 14, 2020
by Site Admin
0 Comments
পলিসিস্টিক ওভারি সিনড্রম হলে তাড়াতাড়ি বিয়ে নয়!
বহু তরুণীর অভিভাবকদের একটি ভ্রান্ত ধারণা থাকে যে বিয়ের পর পলিসিস্টিক
ওভারি সিনড্রমের…
Read More

Uncategorized
February 14, 2020
by Site Admin
0 Comments
নিঃসন্তান দম্পতিদের আধুনিক চিকিৎসা
কোন এক দম্পতি যদি এক বছর কিংবা তার চেয়ে বেশি সময়
ধরে বাচ্চা গ্রহণের পরিকল্পনা নেয় এবং…
Read More

Uncategorized
February 14, 2020
by Site Admin
0 Comments
পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (PCOS or PCOD)
বাচ্চা না
হবার জন্য যেসব মেয়েরা আমাদের কাছে আসে, তাদের একটা বড় অংশ পলিসিস্টিক ওভারিয়ান…